এটাই প্রকৃত ভালোবাসা অনেক দিন তো প্রিয় মানুষ এর জন্য রাত্রী জেগে কাটিয়ে দিলেন । ভালোবাসার মানুষের জন্য কত সাজগোজ, একদিন শুধুমাত্র গভীর রাত্রে উঠে আল্লাহর জন্য সাজুন। প্রথমত মন ফ্রেশ হবার জন্য একটু ঘুম, তারপর ঘুম থেকে উঠেই চলে যান বাথরুমে দরকার হলে গসুল করে নিন। অপনি এখন আপনার সেই একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন এর সাথে সাক্ষাৎ করতে যাবেন বুঝছেন , রুমে এসে আপনার পছন্দের সব থেকে সুন্দর পোশাকটি পরুন, একটু সুগন্ধি Use করে নিন, আস্তে করে জায়নামাজ টা বিছিয়ে দিন।এবার সাক্ষাতের প্রথমেই শুরু করুন আল্লাহু আকবর কন্ঠ দিয়ে, তারপর জমিনে রব এর সাথে সাক্ষাতে সেজদায় ভালোবাসার বহিঃপ্রকাশ করতে বলে উঠুন "সুবহানা রাব্বিয়াল আলা" এবার বলুন আপনার কি কষ্ট, কি দরকার, কি চান, আপনার রব সব শুনছেন , এবার বলে উঠুন - ' হে আমার রব , আমিতো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। ' - [ সুরা মারইয়াম , আয়াত:৪ ] অতঃপর কথপোকথন শেষে আপনার রব কে সালাম দিয়ে শেষ করেন। দেখবেন এই ফিলিংস কেমন, কতটা সুন্দর ভালোবাসা।। এই ভালোবাসা বান্দা ও রবের আর ভাবা যায় এই রবের বান্দি/বান্দা আপনি, যিনি আপনার স...